Headlines

৭ দফা দাবিতে পথে ক্ষেতমজুররা, জেলা শাসকের কাছে ডেপুটেশন

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এবার সরব হলেন ত্রিপুরার ক্ষেতমজুররা। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছান ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের কর্মী-সমর্থকরা।পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলের পর জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ক্ষেতমজুরদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়টি প্রশাসনের নজরে এনে দ্রুত সমাধানের আবেদন জানান সংগঠনের নেতৃত্ব।তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা নিয়ে তাঁরা দাবি জানিয়ে আসছেন। এবার সাত দফা দাবিকে সামনে রেখে প্রশাসনের কাছে ফের সরব হয়েছেন তাঁরা। দাবিগুলি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *