ত্রিপুরার মাটিতে জন্ম নেওয়া বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী কুমার শচীন দেব বর্মনের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো বৃহস্পতিবার। তাঁর সুর ও সংগীতের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি স্মরণ করল রাজ্য।তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে থাকা শচীন দেব বর্মনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যসহ অন্যান্য আধিকারিকরা।সুরের জগতে শচীন দেব বর্মনের অনন্য অবদান আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন। জন্মভূমি ত্রিপুরাতেও তাঁর স্মৃতি ও সৃষ্টিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো এই বিশেষ দিনে।
সুরের জাদুকর শচীন দেব বর্মনকে স্মরণ, জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
