Headlines

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মসংস্থানের দাবিতে পথে ‘আমরা বাঙালি’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া দাম—সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের দাবিও দীর্ঘদিনের। এই দুই ইস্যুকে সামনে রেখে এবার পথে নামল ‘আমরা বাঙালি’ দল।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সাধারণ মানুষের স্বার্থে কার্যকর পদক্ষেপের দাবিতে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচিতে অংশ নেওয়া দলীয় কর্মী-সমর্থকরা বিভিন্ন স্লোগান তুলে নিজেদের দাবি তুলে ধরেন।বিক্ষোভকারীদের বক্তব্য, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের সংসারে চাপ বাড়ছে। পাশাপাশি কাজের সন্ধানে থাকা যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও জরুরি। এই দাবিগুলিকে সামনে রেখেই তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *