রাতের অন্ধকারে পাচারের আগেই পুলিশের নজরে পড়ল বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পাহাড়পুর সীমান্ত সড়কের বিভিন্ন এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যক্ত অবস্থায় মোট ৪৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, টহল চলাকালীন সন্দেহজনকভাবে পড়ে থাকা গাঁজার প্যাকেটগুলির সন্ধান মেলে। এরপর আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে গাঁজাগুলি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা।তবে কে বা কারা এই বিপুল পরিমাণ গাঁজা সেখানে রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। সীমান্তবর্তী এলাকায় গাঁজা পাচারের সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পাহাড়পুর সীমান্ত সড়কে ৪৪ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে সোনামুড়া থানার পুলিশ
