Headlines

ভিলেজ কমিটি নির্বাচন সামনে রেখে প্রার্থীদের সমর্থনে CPI(ML)-এর সাংবাদিক সম্মেলন

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থীদের সমর্থনে মাঠে নামল সিপিআই(এমএল)।শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সিপিআই(এমএল) রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার। এদিন নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।সাংবাদিক সম্মেলনে ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে দলের অবস্থান ও প্রার্থীদের বিভিন্ন বিষয় তুলে ধরেন পার্থ কর্মকার। পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *