Headlines

কোটি টাকার পার্কে সন্ধ্যা নামলেই নেশার অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বটতলায় দুর্ভোগ

এক সময় ভাবা হয়েছিল, ব্যস্ত শহরের কোলাহলের মাঝেও একটু স্বস্তির জায়গা হবে এই পার্ক। পরিবার নিয়ে মানুষ আসবেন, শিশুরা খেলবে, বয়স্করা বসবেন—স্মার্ট সিটির সৌন্দর্যায়নের অংশ হিসেবে বটতলায় তৈরি হওয়া পার্ককে ঘিরে ছিল এমনই প্রত্যাশা। কিন্তু বর্তমানে সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবের যেন বিস্তর ফারাক।আগরতলার বটতলা মাছ বাজারের পাশেই কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে স্মার্ট সিটি প্রকল্পের আওতাধীন এই পার্ক। অথচ অভিযোগ, পার্কের চারপাশে এখন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মাছ বাজারের বর্জ্য, মাছের অবশিষ্টাংশ, পেটি ও নানা ধরনের আবর্জনা। দুর্গন্ধে নাকাল হচ্ছেন পথচারী থেকে শুরু করে আশপাশের বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, শুধু পার্কের বাইরের পরিবেশই নয়, ভিতরের পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। বিভিন্ন জায়গায় আবর্জনার পাশাপাশি পড়ে থাকতে দেখা যায় মদের খালি বোতলসহ নানা সামগ্রী। অভিযোগ উঠেছে, সন্ধ্যার পর পার্কের নির্জন অংশে বসছে নেশার আসর। ফলে পরিবার নিয়ে সেখানে যেতে অনেকেই অস্বস্তি ও নিরাপত্তাহীনতা বোধ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *