Headlines

কর্তব্যের ফাঁকে উৎসবের রঙ, বিশ্বকর্মা আরাধনায় মেতে টিএসআর জওয়ানরা

সারাবছর সাধারণ মানুষের নিরাপত্তায় নিয়োজিত থাকেন তাঁরা। কড়া ডিউটি, ব্যস্ত সময়সূচি—সবকিছুর মাঝেও উৎসবের আনন্দ থেকে নিজেদের দূরে রাখেননি টিএসআর জওয়ানরা। কর্তব্যের পাশাপাশি নিজেদের হাতেই গড়ে তুলছেন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনার প্রস্তুতি।ঊনকোটি জেলার কুমারঘাটের সায়দাবাড়িতে ১৫ নম্বর টিএসআর ব্যাটেলিয়ন ক্যাম্পে এখন তাই অন্যরকম উৎসবের আবহ। সামনেই বিশ্বকর্মা পুজো। আর সেই পুজোকে ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত জওয়ানরা।কেউ তৈরি করছেন পুজোর মণ্ডপ, কেউ প্রতিমা তৈরির কাজে ব্যস্ত। আবার কেউ রং-তুলি হাতে সাজিয়ে তুলছেন ক্যাম্প চত্বর। বাইরের কারও ওপর নির্ভর না করে নিজেদের উদ্যোগেই ধীরে ধীরে রূপ পাচ্ছে পুজোর সমস্ত আয়োজন।এবারও কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশেষ পুজো মণ্ডপ। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে ডিউটির ফাঁকে চলছে নির্মাণ ও সাজসজ্জার কাজ। একদিকে হাতে অস্ত্র নিয়ে নিরাপত্তার দায়িত্ব, অন্যদিকে হাতে রং-তুলি নিয়ে উৎসবের প্রস্তুতি—দুই ভূমিকাতেই সমান ব্যস্ত জওয়ানরা।১৫ নম্বর টিএসআর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট নবদ্বীপ জমাতিয়া জানান, অন্যান্য বছরের মতো এবছরও নিজেদের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হচ্ছে। প্যান্ডেল, প্রতিমা, রং ও সাজসজ্জা—সবকিছুই নিজেদের মতো করে করার চেষ্টা করছেন জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *