অটো, ই-অটো ও ই-রিকশা চালকদের নানা সমস্যা এবং তাঁদের স্বার্থবিরোধী আইন-কানুনের প্রতিবাদে সরব হলো CITU। পরিবহন শ্রমিকদের পাশে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।সোমবার CITU এবং অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে যুগ্ম পরিবহন কমিশনারের কাছে এই ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচলকে কেন্দ্র করে শ্রমিকদের উপর একাধিক বিধিনিষেধ ও জরিমানার বোঝা চাপানো হচ্ছে। এতে চালকরা আর্থিকভাবে চাপে পড়ছেন এবং তাঁদের জীবিকা অনিশ্চিত হয়ে উঠছে।শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবিকার সুরক্ষার দাবিতে পরিবহন দপ্তরের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়। পাশাপাশি শ্রমিকস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানানো হয়।CITU-র পক্ষ থেকে বলা হয়, শুধু পরিবহন শ্রমিক নয়, এই সমস্যার সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতের বিষয়টিও জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য দাবির পাশে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
শ্রমিকবিরোধী আইনের প্রতিবাদে পরিবহন দপ্তরে CITU-র ডেপুটেশন
