Headlines

সাত দফা দাবিতে গণঅবস্থান, সরব GMP-সহ তিন সংগঠন

এডিসির বিভিন্ন শূন্য পদে নিয়োগ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং সংবিধান সংশোধনী বিল পাসের দাবিতে এবার পথে নামল GMP, TYF ও TSU। যৌথ উদ্যোগে সোমবার আগরতলার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে আয়োজন করা হয় গণঅবস্থান কর্মসূচি।কর্মসূচি থেকে সংগঠনগুলোর পক্ষ থেকে এডিসিতে কথিত বেআইনি নিয়োগ বাতিল করে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত শূন্য পদ পূরণের দাবি জানানো হয়। পাশাপাশি ১২৫তম সংবিধান সংশোধনী বিল দ্রুত পাস করার দাবিও তুলে ধরা হয়।বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন পদ শূন্য পড়ে থাকায় প্রশাসনিক কাজকর্ম ও সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই যোগ্য প্রার্থীদের সুযোগ নিশ্চিত করতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তাঁরা।সাত দফা দাবিকে সামনে রেখে আয়োজিত এই গণঅবস্থানে সংগঠনগুলোর কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে আস্তাবল ময়দান চত্বর। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করার বার্তাও দেওয়া হয় কর্মসূচি থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *