Headlines

আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সভা

ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের বিভিন্ন সমস্যা, পেশাগত বিষয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আগরতলায় বসছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম Annual General Council Meeting।২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়েছে আগরতলার Hotel Noah Spire-এ। সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা এই সভায় অংশ নিয়ে তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ত্রিপুরা সরকারের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর।সংগঠনটি AIRRBOF ও AIBOC-এর সঙ্গে affiliated। বার্ষিক সাধারণ পরিষদের এই বৈঠককে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ রয়েছে। কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবাকে আরও জনবান্ধব করার বিষয়েও সভায় আলোচনা হতে পারে।দুই দিনের এই বৈঠকের মধ্য দিয়ে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ও পরিকল্পনার একটি রূপরেখা সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *