Headlines

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, আগরতলায় উষ্ণ অভ্যর্থনা

ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন। বুধবার আগরতলা বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান শংকর প্রসাদ দত্ত, ডিওয়াইএফের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা।রাষ্ট্রদূতের আগমনকে ঘিরে বিমানবন্দরে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। উপস্থিত প্রতিনিধিরা তাঁকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর এই ত্রিপুরা সফরকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।সফরকালে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *