Headlines

তিরঙ্গা হাতে পথে পুলিশ, দেশপ্রেমের বার্তা পশ্চিম ত্রিপুরায়

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ তিরঙ্গা র‍্যালি। জাতীয় পতাকা হাতে র‍্যালিতে অংশ নেন পুলিশকর্মীরা।র‍্যালিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠকসহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। জাতীয় পতাকার প্রতি সম্মান ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন বলে জানা যায়।পথ চলতি মানুষের নজর কাড়ে পুলিশের এই তিরঙ্গা র‍্যালি। জাতীয় পতাকা হাতে পুলিশের অংশগ্রহণে কর্মসূচিতে তৈরি হয় এক অন্যরকম দেশাত্মবোধের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *