Headlines

পাঁচ দফা দাবি নিয়ে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন ও এমপ্লয়িজ ফেডারেশন বকেয়া সুবিধা প্রদান, শূন্যপদে দ্রুত নিয়োগ, বদলি নীতি সংশোধনসহ একাধিক দাবির কথা তুলে ধরে।সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তাঁদের ন্যায্য প্রাপ্য ও কর্মসংক্রান্ত বিভিন্ন সমস্যা এখনও অমীমাংসিত। তাই অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।এদিন আগামী ৮ ও ৯ আগস্ট আগরতলায় অনুষ্ঠিতব্য দুই ফেডারেশনের প্রথম যৌথ সম্মেলনের ঘোষণাও করা হয়। নেতৃবৃন্দের আশা, আলোচনার মাধ্যমে দাবি-দাওয়ার দ্রুত সমাধানে ব্যাংক কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *