উত্তর কুমারঘাট আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক গৃহবধূ স্বামীর বাড়িতে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বাপের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। জানা যায়, প্রায় দু’বছর আগে সামাজিকভাবে তাঁর বিয়ে হয় কুমারঘাট থানাধীন চিটাগাং বস্তি এলাকার এক যুবকের সঙ্গে। বিয়ের কয়েক মাস পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় বলে অভিযোগ। নির্যাতনের মাঝেই সাত মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সম্প্রতি স্বামী তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং অর্থ ও জমির দাবির অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গত ১৯ জানুয়ারি সন্তানের ট্রান্সফার সার্টিফিকেট আনতে গিয়ে হামলার শিকার হন গৃহবধূ ও তাঁর মা। পরে কুমারঘাট থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ।
স্বামীর বাড়িতে নির্যাতনের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে থানার দ্বারস্থ গৃহবধূ
