সাবধান—আপনি যদি বিচারক, সমাজের দায়িত্বপ্রাপ্ত গণ্যমান্য ব্যক্তি বা রাজনৈতিক নেতা হন, তবে অন্যের সন্তানকে শাসন করার আগে একশোবার ভাবুন। মেলাঘরের এক মর্মান্তিক ঘটনা সেই সতর্কবার্তাই দিচ্ছে।মেলাঘর পদ্মাডেপার বাসিন্দা দুলাল সূত্রধর—মেলাঘর কাষ্ঠ শিল্প সমবায় সমিতির চেয়ারম্যান, বিবেকানন্দ ক্লাবের সম্পাদক ও মণ্ডল নেতা—এর কাছে গতকাল একই এলাকার প্রদীপ সাহা তার ১৩ বছরের ছেলে নয়ন সাহার বিরুদ্ধে নালিশ জানান। অভিযোগ শোনার পর দুলাল সূত্রধর নয়ন সাহাকে শারীরিকভাবে শাসন করেন বলে অভিযোগ।এরপর অভিমানে বাড়ি ফিরে নয়ন নিজের শরীরে আগুন লাগায়। গুরুতর অবস্থায় তাকে মেলাঘর হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হলে টানা তিন ঘণ্টার চিকিৎসার পর তার মৃত্যু হয়।আজ বিকেল ৩টায় পরিবারের সদস্যরা লাশ নিয়ে মেলাঘর থানায় উপস্থিত হয়ে দুলাল সূত্রধরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনা ফের প্রশ্ন তুলছে—আজকের সমাজে শাসনের সীমা কোথায়?
শাসনের এক মুহূর্ত, নিভে গেল এক কিশোরের জীবন
