Headlines

“মা নেই পাশে, বাবা জেলে—চার বছরের শিশুর কান্নায় কাঁদছে সোনামুড়া”

বাবা সাত বছর ধরে দুর্ঘটনাজনিত মামলায় জেল হেফাজতে, আর মা হঠাৎ নিখোঁজ—এই দুই বাস্তবতার মাঝে চরম অসহায় অবস্থায় পড়েছে সোনামুড়ার এক চার বছরের শিশু। মাকে না পেয়ে বারবার “মা, মা” বলে ডাকতে ডাকতে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে সে। শেষ পর্যন্ত অসুস্থ অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে।পরিবার সূত্রে জানা যায়, দু’দিন আগে শিশুটির মা PRTC করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। শিশুটির নানীর অভিযোগ, তিনি অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গেছেন। বাবার অনুপস্থিতিতে মায়ের কাছেই ছিল শিশুটির একমাত্র ভরসা। কিন্তু সেই ভরসাটুকুও ভেঙে পড়ায় আজ হাসপাতালের বেডে শুয়ে করুণ আকুতি জানাচ্ছে নিষ্পাপ শিশুটি।ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রশ্ন উঠছে—এই শিশুর ভবিষ্যতের দায় কি সমাজ নেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *