Headlines

ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তি উন্মোচন

আগরতলার নাগেরজলা বাসস্ট্যান্ডে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা তৎকালীন বামফ্রন্ট সরকারের সমালোচনা করে বলেন, তারা শ্রমিক শ্রেণিকে উপেক্ষা করে মালিক–কর্মচারীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছিল। তাঁর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নাগেরজলা বাসস্ট্যান্ডের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আধুনিকীকরণের কাজ এগিয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকার উন্নয়ন ও ঐক্যের পথে এগোচ্ছে। তিনি জানান, রাজ্যে ১.০৮ লক্ষ ‘লাখপতি দিদি’ তৈরি হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ।এছাড়া এনএইচ-০৮ চন্দ্রপুর থেকে চুরাইবাড়ি পর্যন্ত চার লেনের করার পরিকল্পনা ও উদয়পুর সড়কের ডিপিআর সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। গত এক বছরে ১,৫০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *