Headlines

চাঁদা না দিলে কোপ! Amtaliতে গৃহবধূ রক্তাক্ত

Amtali থানাধীন ফুলতলী মতিনগর এলাকায় চাঞ্চল্যকর চাঁদাবাজি ও হামলার অভিযোগ সামনে এসেছে। আহত গৃহবধূ পারুলা খাতুনের অভিযোগ, শুক্রবার রাতে পিছন নিয়া, আবুল হোসেন, আবু কালাম, কামাল ভূঁইয়া সহ কয়েকজন তাঁর স্বামী আনোয়ার হোসেনের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আনোয়ার ও তাঁর বাবা হাসেম মিয়াকে মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে গেলে পারুলা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। অভিযুক্তরা বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে নগদ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। প্রাণভয়ে পরিবারটি জঙ্গলে পালিয়ে আশ্রয় নেয়। আহত গৃহবধূ বর্তমানে আমতলী থানায় আশ্রয় নিয়ে পুলিশের সহায়তা দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *