
ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (TPTL)-এর তিন বছর বর্ষপূর্তি উপলক্ষে ইন্দ্রনগর আইটিআই মাঠে এক উৎসবমুখর পরিবেশে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। মহিলা বিভাগে TPTL দপ্তরের মহিলা কর্মচারী ও অভয়নগর প্লে সেন্টার মহিলা টিম অংশগ্রহণ করে। পাশাপাশি পুরুষ বিভাগে TPTL ও TSECL-এর কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ প্রীতি ম্যাচ। এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TPTL-এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, এজিএম নিরুপম গুহ সহ অন্যান্য আধিকারিকরা। খেলাধুলার মাধ্যমে কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার বার্তা তুলে ধরা হয়।ট্যাগলাইন:
