বলিউডের সুরের আকাশে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি। জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং আনুষ্ঠানিকভাবে সংগীতজগৎ থেকে অবসরের ঘোষণা করলেন। ৩৮ বছর বয়সে, ২৭ জানুয়ারি নিজের ব্যক্তিগত এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।রোম্যান্টিক গান থেকে শুরু করে হৃদয়ছোঁয়া দেশাত্মবোধক সুর—অরিজিতের কণ্ঠে প্রাণ পেয়েছে অসংখ্য হিট গান। ‘তুম হি হো’, ‘চন্না মেরেয়া’, ‘আগর তুম সাথ হো’-এর মতো গান আজও শ্রোতাদের আবেগে নাড়া দেয়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির গান ‘মাতৃভূমি’-কেই নিজের শেষ প্লেব্যাক গান হিসেবে উল্লেখ করেছেন তিনি।অরিজিতের অবসরের খবরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আবেগ আর নস্টালজিয়ার ঢেউ। যদিও কণ্ঠ থামছে, তবে তার সৃষ্ট সুর চিরকাল বেঁচে থাকবে কোটি হৃদয়ে।
কণ্ঠ থামালেন সুরের রাজা, স্মৃতিতে থেকে যাবে গান
