Headlines

“পরিবর্তনকে গ্রহণ করুন, সততার সঙ্গে এগিয়ে চলুন” — সাংবাদিকদের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলায় শহীদ ভগৎ সিং যুব আবাসে Tripura Working Journalists Association-এর দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলনে সাংবাদিকদের সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিলেন Manik Saha। তিনি বলেন, এআই ও ইন্টারনেটের যুগে সাংবাদিকদেরও আপডেট থাকতে হবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে, যাতে বিভ্রান্তি না ছড়ায়।মুখ্যমন্ত্রী জানান, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং কলম তলোয়ারের থেকেও শক্তিশালী। বর্তমান সরকার সংবাদবান্ধব বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে সংগঠনের মুখপত্র ‘মাধ্যম’-এর আবরণ উন্মোচন করা হয়।এদিন উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী Tinku Roy সহ বিশিষ্ট সাংবাদিকরা। সম্মেলনের মূল থিম ছিল—“পরিবর্তনটাকে গ্রহণ করুন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *