সোনামুড়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে তিন দফা দাবিতে ছয় ঘণ্টার গণ অবস্থান আন্দোলন অনুষ্ঠিত হয়। বুধবারের এই কর্মসূচিতে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরেন যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা।আন্দোলনকারীদের দাবি, রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় পুনরায় PRTC বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি TET-1 ও TET-2 উত্তীর্ণ যুবক-যুবতীদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয়।এছাড়াও, তাঁদের অভিযোগ—রাজ্যের নিয়োগ নীতির অপব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। এই তিন দাবিকে সামনে রেখে দীর্ঘ ছয় ঘণ্টা অবস্থান কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তাঁরা।
সোনামুড়ায় যুব কংগ্রেসের গণ অবস্থান, তিন দাবিতে সরব কর্মী-সমর্থকরা
